এবার গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে এমন এক ফিচার। এতে ব্যবহারকারীরা চাইলে দ্রুত অনুবাদ অথবা আরও নির্ভুল অনুবাদের মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা অনুবাদ অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, নতুন ফিচারে থাকবে দুটি মডেল—‘ফাস্ট এআই’ এবং ‘অ্যাডভান্সড’। ‘ফাস্ট এআই’ মডেল গতি ও কার্যকারিতাকে অগ্রাধিকার দেবে, যা চলতি কাজ বা দ্রুত কোনো তথ্য অনুবাদের জন্য উপযোগী। অন্যদিকে, ‘অ্যাডভান্সড’ মডেল গুগলের জেমিনাই এআই-চালিত, যা অনুবাদকে আরও নির্ভুল ও প্রাসঙ্গিক রাখবে। বর্তমানে ‘অ্যাডভান্সড’ মোডে ইংরেজি-স্প্যানিশ ও ইংরেজি-ফরাসি ভাষা জুটির অনুবাদ সুবিধা চালু হয়েছে।

গুগল ট্রান্সলেটের সর্বশেষ সংস্করণে (৯.১৫.১১৪) আরও কিছু দৃশ্যমান পরিবর্তন এনেছে কোম্পানিটি। ভয়েস ইনপুট বাটন ছোট করে স্ক্রিনের ডান পাশে সরানো হয়েছে। মাইক্রোফোন, হাতের লেখা ও পেস্ট টুলকে একত্রিত করে নিচে নতুন টুলবারে রাখা হয়েছে। পাশাপাশি, কনটেন্ট সংরক্ষণের জন্য যুক্ত হয়েছে বুকমার্ক বোতাম।

শুধু অনুবাদ নয়, ভাষা শেখার অভিজ্ঞতাকেও নতুন মাত্রা দিতে গুগল চালু করছে ‘প্র্যাকটিস মোড’। এটি এক ধরনের গেইমভিত্তিক অনুশীলন ব্যবস্থা, যা সরাসরি প্রতিযোগিতা করবে জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম ডুওলিঙ্গোর সঙ্গে। ব্যবহারকারীরা এখানে প্রাথমিক, মধ্যম ও উন্নত পর্যায়ের মতো বিভিন্ন স্তর বেছে নিতে পারবেন। খাবার, শুভেচ্ছা বিনিময় বা দিকনির্দেশনার মতো নানা পরিস্থিতিতে অনুশীলনের সুযোগও থাকবে। চাইলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম প্র্যাকটিস দৃশ্য তৈরি করতে পারবেন, যেখানে শুনে বোঝা বা বলার চর্চার বিকল্প থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}