অভিনয়ে কিছুটা বিরতি নিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী সাফা কবির। ঈদের ছুটি শেষে এবার শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন নিজ জেলা বরিশালে। টানা এক সপ্তাহ কাজ শেষে ঢাকায় ফিরে এসেই নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে।

বরিশালের গৌরনদীতে তার দাদাবাড়ি আর মায়ের বাড়ি বরিশাল সদরে হলেও সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তবুও নিজের শিকড়ের টান তিনি ভোলেন না। বললেন, ‘আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে।’

সেই টান থেকেই এবারের বরিশাল সফর তার কাছে হয়ে উঠেছে এক অন্য রকম অভিজ্ঞতা। কাজের জন্য গেলেও হৃদয়ের জায়গা থেকে অনুভব করেছেন, এটি যেন এক পূর্ণাঙ্গ, শান্তিময় ভ্রমণ। সাফার কথায়, ‘এইবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ, মনভরানো সফরে—লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}