গোলাম কিবরিয়া বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের উদ্যোগে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকার ভিত্তিতে এ লটারির আয়োজন করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৬৮ মেট্রিক টন। এ কার্যক্রমে ধান বিক্রির জন্য আবেদন করেন ৭৮৫ জন কৃষক। প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে ২৫৬ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

এছাড়াও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় ৫০ জন কৃষককে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লটারি কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষকরা জানান, উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন হওয়ায় প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}