সৈয়দ উসামা বিন শিহাব, ঢাকা উত্তর ব্যুরো প্রধান: ভোলা জেলার সদর উপজেলার নাদের মিয়া বাড়ির কৃতি সন্তান মোঃ সরওয়ার বিপিএম (সেবা) বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হিসেবে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। একজন সৎ, সাহসী ও মেধাবী কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

দেশ ও জাতির আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি দৃঢ়তা, দক্ষতা এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং নিরলস কর্মপ্রচেষ্টা তাঁকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা সর্বমহলে প্রশংসিত।

বিশেষ করে, তাঁর পেশাদারিত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক দক্ষতা পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। সততা ও কর্তব্যনিষ্ঠার এই ধারাবাহিকতা তাঁকে ভবিষ্যতের আরও বড় সম্মানের দাবিদার করে তুলেছে।

আসন্ন পুলিশ সপ্তাহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পিপিএম পদক গ্রহণ করবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভোলাবাসী।

মাননীয় পুলিশ কমিশনার মোঃ সরওয়ার বিপিএম (সেবা) এবং তাঁর পরিবারের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। তাঁর সাফল্য শুধু ভোলার গর্ব নয়, সমগ্র দেশের জন্য এক অনুপ্রেরণার নাম।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}